প্রাইম ভিশন ডেস্ক »
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদন করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, চারটি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য রবিবার আদালতে আবেদন করে পুলিশ। আজকে শুনানি শেষে আদালত চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এর মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ ও একটি মামলার বাদী আলিফের ভাই। শুনানির সময় চিন্ময়কে কারাগার থেকে সংযুক্ত করা হয়।এর আগে সোমবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।


