শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে আজ বুধবারও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে। সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। তবে কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ, ইপিজেড ও পতেঙ্গার আশপাশে নিচু এলাকাগুলোতে সড়কে কোথাও কোথাও পানি জমে ছিল।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার সকাল থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়। তবে রাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে আজ সকালে নগরের কিছু এলাকায় জলজটের সৃষ্টি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়