Homeএই মুহুর্তেমাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ফজলে করিমকে

মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ফজলে করিমকে

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের কোতোয়ালী থানার লালদীঘি এলাকায় জুলাই গণ অভ্যুত্থানে নিজাম উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলায় রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম. আলাউদ্দিন মাহমুদ আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার নথি থেকে জানায়, নগরের কোতোয়ালী থানায় লালদিঘী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত বছরের৫ আগস্ট নগরের লালদীঘি পাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মাদরাসা শিক্ষার্থী নিজাম উদ্দিন (২১)। এ ঘটনায় তাঁর বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, কোতোয়ালী থানার নিজাম উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলায় কারাগারে আটক ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খালিদ মাহমুদ। আদালত ভার্চ্যুয়াল শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়