Homeএই মুহুর্তেহাটহাজারীতে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

হাটহাজারীতে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে চার যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

তিনি জানান, কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে মো. নাছির (২৮), পৌরসভার আলীপুর এলাকার আলী আহমদের ছেলে মো. সাকিব (২৫), ফতেপুর ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে মো. রাজীব (২২) এবং রাউজান উপজেলার ঘোপী মন সরকারের ছেলে ইন্দ্রজিত সরকার (২৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, হাটহাজারীর সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়