Homeমুল পাতাশ্রীদেবীতে অনুপ্রাণিত ইধিকা

শ্রীদেবীতে অনুপ্রাণিত ইধিকা

প্রাইম ভিশন ডেস্ক »

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবী থেকে। যা নিয়ে তিনি বলেন, ভারতের সিনেমার এক কিংবদন্তির নাম শ্রীদেবী। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন।

জন্মদিনে তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে তাকে উৎসর্গ করে মিস্টার ইন্ডিয়া সিনেমায় কাটে নাহি কাট তে গানে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, সেই গেটআপে আমি শুধু কিছু ছবি তোলে পোস্ট করার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করেছি। তিনি সব সময় আমার মনে-মননে আছেন। কারণ তিনিই আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা। জানি তার মতো হওয়া কোনো দিনও সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়া। তার পরও তাকে বুকে লালন করে, ধারণ করে এগিয়ে চলাটাও আমার জন্য অনেক প্রশান্তির। তিনি মহান, অনেক বড় একজন তারকা। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি কোনো সিনেমায় তার সঙ্গে একটি দৃশ্যের যদি অভিনয় করার সুযোগ পেতাম; সেটাই হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

ইধিকা এখন পর্যন্ত মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন। যার সবকটিই ব্যবসাসফল। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এ ছাড়া ব্যস্ততা আছে মডেলিং নিয়েও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়