Homeএই মুহুর্তেযুক্তরাজ্যে টিউলিপের সম্পদ জব্দের আইনি পথে সরকার

যুক্তরাজ্যে টিউলিপের সম্পদ জব্দের আইনি পথে সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাজ্যে শেখ রেহানার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পদ জব্দ করার আইনি পথে হাঁটছে সরকার। বাংলাদেশে আয়কর ফাইল ও ব্যাংক হিসাব থাকায় এখন ব্রিটিশ আইনেই টিউলিপের বিরুদ্ধে মামলা হবে। আয়, ব্যয় ও সম্পদের হিসাব নিয়ে মিথ্যা ঘোষণা দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হবে।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। তার আয়কর ফাইল ও ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার বিষয়ে তদন্ত শুরু করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরকে দেওয়া নথিতে টিউলিপ বাংলাদেশের অধিবাসী হিসেবে নিজেকে উল্লেখ করেছেন। এই ঘোষণা দিয়ে তিনি আয়কর ফাইল খুলেছেন, রিটার্নও জমা দিয়েছেন। বাংলাদেশে এনবিআরকে দেওয়া নথিতে তিনি ব্রিটিশ আয়কর ফাইল দেখাননি। টিউলিপ ২০০৮-০৯ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর ২০১৮-১৯ পর্যন্ত তিনি রিটার্ন দিয়েছেন।

এ-সংক্রান্ত ফাইলে তিনি নিজেকে নিবাসী, অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী হিসেবে উল্লেখ করেছেন। এর ফলে বছরে তাকে অন্তত ১৮২ দিন দেশে থাকতে হতো। কিন্তু তিনি এত সময় দেশে ছিলেন না, মিথ্যা তথ্য দিয়েছেন। কিন্তু তিনি দাবি করছেন তিনি ব্রিটিশ নাগরিক। এটি ভুল প্রমাণিত হয়েছে। এ কারণে টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ আইনেও মামলা করা যাবে। তার এমন একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে, যেটি তিনি খুলেছিলেন ২০০৭ সালের ১ জুলাই। ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত সেই অ্যাকাউন্টে স্থিতি ছিল ৩৪ লাখ ৬৫ হাজার ৬৫৪ টাকা। এ তথ্য দিয়ে তিনি প্লট নিয়েছেন। বিষয়টি নিয়ে এনবিআরের গোয়েন্দা বিভাগ অনুসন্ধান শুরু করেছে। টিউলিপের টিআইএন (ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর) ৬২৮২৮১১১২০০২।

বিধিবহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে গত আগস্টের প্রথমার্ধে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলার শুনানির ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ এক দীর্ঘ পোস্ট দিয়ে টিউলিপ নিজেকে ‘নির্দোষ’ এবং বিচারের নামে ‘প্রহসন’ হচ্ছে বলে উল্লেখ করেছিলেন। অনেক আগে থেকে তিনি দাবি করে আসছেন যে তিনি বাংলাদেশি নাগরিক নন।

টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেন। টিউলিপের মা শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে পদত্যাগ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়