প্রাইম ভিশন ডেস্ক »
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৫৪৭ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে স্কুলের ৩৬৭ জন এবং কলেজের ১৮০ জন শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
জানা গেছে, প্রতি বিজোড় মাসে নিয়ম করে এই সভা আয়োজন করে মাউশি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওপ্রাপ্ত ৫৪৭ শিক্ষক ও কর্মচারীর মধ্যে স্কুলে বরিশাল অঞ্চলে ২৩ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ২, ঢাকা ৩৪, খুলনা ৪০, ময়মনসিংহ ৩২, রাজশাহী ৯৮, রংপুর ১৩১ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
অন্যদিকে কলেজে, বরিশাল অঞ্চলে ২৭ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ৪, ঢাকা ৪০, খুলনা ৯, ময়মনসিংহ ৯, রাজশাহী ৪১, রংপুর ৪৩ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
মাউশির এক কর্মকর্তা জানান, এটি নিয়মিত কার্যক্রমের অংশ। তবে এর মাধ্যমে অনেক শিক্ষকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল।


