Homeএই মুহুর্তেহাটহাজারীতে শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার

হাটহাজারীতে শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার

হাটহাজারীতে বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। এ দিকে হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে দুই কিশোরকে  গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। এরা হলে সামীর বিন সাইফ (১৬) ও  মো. রবিউল ইসলাম (১৬)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে তানভীর তাদের থামানোর চেষ্টা করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া  বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়