বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেগণভোট নিয়ে যা বলছে এনসিপি

গণভোট নিয়ে যা বলছে এনসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

গণভোট আগে হলে ভালো হয়, তবে সরকারের সামর্থ্য অনুযায়ী নির্বাচনের দিন হলেও সমস্যা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই গণভোটে পাস হওয়া বিলটি আগামী সংসদকে আইন হিসেবে পাস করতে বাধ্য থাকতে হবে। এছাড়াও, জুলাই সনদের আদেশ রাষ্ট্রপতির কার্যালয় থেকে নয়, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক জারি করার দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।

জুলাই সনদের প্রস্তাব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা ‘জুলাই সনদের বিকল্প প্রস্তাব-১’ সমর্থন করি অর্থাৎ গণভোটে বিল আকারে যাবে জুলাই সনদ। সেটি পাশ করতে আগামী সংসদের বাধ্যবাধকতা থাকতে হবে।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের মূল আলোচনা থেকে দৃষ্টি সরাতে দল দুটি গণভোটের সময় নিয়ে অহেতুক বিতর্ক করছে।’

জুলাই সনদের কার্যকারিতা ও ভিত্তি নিশ্চিত করতে এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেই জারি করতে হবে বলে তিনি মত দেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি জুলাই সনদ আদেশ অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দিতে হবে। প্রেসিডেন্ট অফিস থেকে দিলে জুলাই সনদের কোনো ভিত্তি থাকবে না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়