Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেমায়ের সংকটাপন্ন অবস্থায় দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান

মায়ের সংকটাপন্ন অবস্থায় দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

আজ শনিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বপ্রকার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’ তিনি আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো সর্বোচ্চ আন্তরিকতা ও উচ্চ মানের পেশাদারির সঙ্গে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। পাশাপাশি বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।

মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে।’

তবে দেশে ফেরা নিয়ে তিনি রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’

তিনি আশা প্রকাশ করেন, ‘রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

জিয়া পরিবারের পক্ষ থেকে তারেক রহমান দেশ-বিদেশের সব শুভাকাঙ্ক্ষীর প্রতি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়