বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমিরসরাইয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৮

মিরসরাইয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৮

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গাজী তাহমিদ (২৫) নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এ ছাড়াও আরও আটজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়