Homeএই মুহুর্তেনির্বাচন করছেন না এনসিপি প্রার্থী ঝুমা

নির্বাচন করছেন না এনসিপি প্রার্থী ঝুমা

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

রবিবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি জানান, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে মনোনয়ন প্রদান করে। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ তারিখ তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল (আজ সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগেই তিনি তার সিদ্ধান্ত দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে অবহিত করেছেন।

অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা স্পষ্টভাবে জানান, “আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।”

তবে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে, আজ নয় তো কাল।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়