Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেপটিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৪

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৪

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ যাত্রী।

নিহত ট্রাক চালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার ছেলে বলে জানা গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়