Homeমুল পাতাচট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯৯ জন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯৯ জন

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের ১১ জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তার ও উদ্ধারের ২৪ ঘণ্টার ফলাফলে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ১১ জেলার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৩৯৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, পরোয়ানামূলে ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৬৭ জনকে। তাদের মধ্যে ৬৪ জন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদক বহনকারী এবং ৯৮ জন মাদক সেবনকারী।
তিনি আরও জানান, অভিযানে ২ লাখ ১৯ হাজার ১২৯ পিস ইয়াবা, ৮২ কেজি ৪১৪ গ্রাম গাঁজা, ৬২ লিটার মদ এবং চার বোতল বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে ৮ হাজার ৫২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় ২২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়