শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেশিগগির ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ

শিগগির ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া শিগগির স্বাভাবিক হবে। সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতনিবিময়কালে এ তথ্য জানান তিনি।

অনিরুদ্ধ দাস বলেন, বাংলাদেশ ও ভারতের চিন্তা চেতনা এক। দুই দেশ তাদের সংস্কৃতি অতীতকাল থেকে ধারণ করে আসছে। আমরা একসাথে কাজ করতে চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক একসাথে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, আমাদের উচিত ভৌগোলিক-সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্খাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা।

সহকারী হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করার করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলো ফলপ্রসু করতে হবে। তিনি ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ প্রজেক্টের মাধ্যমে সিলেটের আর্থ সামাজিক উন্নয়ন বিষয়েও আলোকপাত করেন। এ সময় প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচারের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।

জেলা প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।

আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তার ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, আধুনিক কাগজের প্রধান সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, দৈনিক রূপালী বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়