Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেনতুন দায়িত্ব পেলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। তিনি আগের দায়িত্বের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমন্ত্রীদের দায়িত্বে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়