প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে যান এবং মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেয়া হবে।
গত বুধবার ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
৭৫ বছর বয়সী মির্জা আব্বাস সাবেক মন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারান। অসুস্থতার কারণে গতকাল শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তিনি অংশ নিতে পারেননি


