মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img
Homeমুল পাতাহাটহাজারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

হাটহাজারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর বিভিন্ন ঈদের বাজারে গতকাল রাত ১১ টা থেকে ২ টা পর্যন্তউপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় অবৈধভাবে ফুটপাত দখল, কেনাবেচার সঠিক রশিদ/ডকুমেন্টস সংরক্ষণ না করে বেশিদামে বিক্রয়, যথাযথ লাইসেন্স না রাখা , অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখা ইত্যাদি অপরাধে কাচারি সড়কের রাজস্থান পাঞ্জাবীর শোরুমসহ ৫টি মামলায় ৫ জন দোকানিকে ৭০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পবিত্র রমজানের ইদের শপিং যেন মানুষ নির্বিঘ্নে করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

কোথাও কোন অনিয়মের অভিযোগ পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়