শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

প্রাইম ভিশন ডেস্ক »

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন একটি গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তদন্তকারীদের দাবি, তিনি হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্তকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় ফিলিপ সাংমার নাম সামনে আসে। তাঁদের বয়ান অনুযায়ী, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত পথে তাঁরা ভারতে প্রবেশ করেন। সেই কাজে সহায়তা করেন ফিলিপ।

পরে গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ শান্তিপুর বাইপাস সংলগ্ন একটি এলাকা থেকে সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি সীমান্ত এলাকায় দালাল হিসেবে কাজ করতেন এবং টাকার বিনিময়ে মানুষকে অবৈধভাবে সীমান্ত পার করাতেন।

পুলিশের দাবি, হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকেও একইভাবে তিনি ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন।

তদন্তকারীরা আরও জানান, পুলিশের চাপ বাড়তে থাকায় ফিলিপ সাংমা নিজেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। পরে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারের পর গত শুক্রবার সাংমাকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তদন্তকারীরা মনে করছেন, ফিলিপ সাংমার কাছ থেকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়