Homeএই মুহুর্তেঈদুল ফিতর কবে, জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

ঈদুল ফিতর কবে, জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

প্রাইম ভিশন ডেস্ক »

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২১ মার্চ শাওয়ালের প্রথম দিন এবং ঈদের দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাকাডেমির পর্যবেক্ষণ অনুযায়ী, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে।

জানা গেছে, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও, সূর্যাস্তের সময় চাঁদের বয়স, অবস্থান ও দৃশ্যমানতার সময় খুব সীমিত হওয়ায় আমিরাতে খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব।

তবে কিছু পশ্চিমাঞ্চলীয় আরব ও মুসলিম দেশে ভৌগোলিক অবস্থানের কারণে চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।

এ কারণে অধিকাংশ দেশে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা থাকলেও, যেসব দেশ সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তারা স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ২১ মার্চ ঈদ ঘোষণা করতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়