বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজিয়া স্মৃতি জাদুঘর হেরিটেজ প্রপার্টি, এটি সংরক্ষণ করা জরুরি: অর্থমন্ত্রী

জিয়া স্মৃতি জাদুঘর হেরিটেজ প্রপার্টি, এটি সংরক্ষণ করা জরুরি: অর্থমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। শুক্রবার (২০ মার্চ) তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক সহ যারা সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের অনেককে দীর্ঘদিন ধরে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, অযত্ন ও অবহেলায় থাকা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে।

মন্ত্রী আরও বলেন, জিয়া স্মৃতি জাদুঘর জাতির গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি। এটি সংরক্ষণ ও উন্নয়ন করা অত্যন্ত জরুরি। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।

তিনি বলেন, এই জাদুঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট বহু গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষিত রয়েছে। তবে দীর্ঘদিনের অবহেলার কারণে এসব মূল্যবান স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ সময় বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জাদুঘরের বিভিন্ন বিষয় মন্ত্রীকে অবহিত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

৬০ নিত্যপণ্যে কর ছাড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়