Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেহার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পালটা হুঁশিয়ারি ইরানের

হার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পালটা হুঁশিয়ারি ইরানের

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তারা যেন পরাজয় মেনে নেয়। অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে।

এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে। গত তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হামলা-পালটা হামলা চলছে।

তিনি বলেন, ‘এই অঞ্চলে এবং এর বাইরেও সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে এবং চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। লেবাননে আমার সাম্প্রতিক সফরে আমি এর কিছু প্রভাব নিজের চোখে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘সেখানেও যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। হিজবুল্লাহকে ইসরাইলের দিকে হামলা বন্ধ করতে হবে। একইভাবে ইসরাইলকেও লেবাননে সামরিক অভিযান ও হামলা বন্ধ করতে হবে, কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।’

মার্চের শুরুর দিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংস করার হুমকি দেন।

লেবাননের বাইরে বৃহত্তর আঞ্চলিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই এই সংঘাত আরও বিস্তৃত হয়েছে।

সূত্র: আলজাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়