বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেলোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ

লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সকাল পৌনে ১১টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাশেম চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন। তিনি চরম্বা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আমজাদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়