রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপটিয়ায় দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

পটিয়ায় দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রাইম ভিশন ডেস্ক »

পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের পুত্র মো. তাজলিম (১৭) ও আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন জয় (১৮) নামের আরও একজন।

তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।

দুপুরে হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটক করে রাখে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাস হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়