রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeমুল পাতামানবিক সমাজ গঠনে অটিজম শিশুদের সক্ষমতা বিকাশে সহায়তা চাই

মানবিক সমাজ গঠনে অটিজম শিশুদের সক্ষমতা বিকাশে সহায়তা চাই

প্রাইম ভিশন ডেস্ক »

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, অটিজম কোনো অভিশাপ নয়, এটি বিশেষ এক বৈশিষ্ট্য। সমাজের প্রতিটি মানুষকে বিশেষ শিশুদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সম্মিলিতভাবে কাজ করলে অটিজম শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। মানবিক সমাজ গঠনে অটিজম শিশুদের অবহেলা নয়, বরং তাদের সক্ষমতা বিকাশে সহায়তা করতে হবে।

তাদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
শুক্রবার (২২ মে) ‘অটিজম ও মানবতা: প্রতিটি জীবনের মূল্য আছে‘ প্রতিপাদ্যে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষ শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজন ভালোবাসা, ধৈর্য এবং উপযুক্ত প্রশিক্ষণ।

বর্তমান সরকার বিশেষ শিশুদের উন্নয়ন ও অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনও বিশেষ শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণে আন্তরিকভাবে কাজ করছে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুগ্ম-সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা ও অটিজম উত্তরণে অবদান রাখায় বিশেষ শিশু আরাফাত ইসলামের মা সালমা বেগমকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট, প্রাইজবন্ড উপহার হিসাবে নিষ্পাপ অর্ণব আলোকিত মা সন্মাননা দেওয়া হয়।

স্বাগত বক্তব্য দেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, ফজিলুতুন্নেছা সূচী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু, উপদেষ্টা পলি বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী আশার আলোর অধ্যক্ষ লে. কমান্ডার শরিফুল ইসলাম, নিষ্পাপ উপদেষ্টা পরিষদের সদস্যসচিব সাংবাদিক এম নাসিরুল হক, নির্বাহী সভাপতি খোরশেদ আলম কাদেরী, সহ-সভাপতি মো. রোসাংগীর বাচচু, অর্থ সম্পাদক আশুতোষ দে, উপদেষ্টা লায়ন তপন কান্তি দত্ত ও স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী।

সভাপতিত্বে করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী।

শেষে বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নিষ্পাপ অটিজম স্কুলের ও ড. আর পি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়