মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেভাইরাল ভিডিও প্রসঙ্গে মাদানি যা বললেন

ভাইরাল ভিডিও প্রসঙ্গে মাদানি যা বললেন

প্রাইম ভিশন ডেস্ক »

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গানের ভিডিও নিয়ে মুখ খুলেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। ভিডিওটি প্রকাশের পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তুলে ধরেছেন নিজের অবস্থান।

মাদানী দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো সম্পাদিত বা কৃত্রিমভাবে তৈরি নয়। প্রায় আড়াই বছর আগে সিলেটের একটি রিসোর্টে ভিডিওটি ধারণ করা হয়েছিল স্ত্রীকে উদ্দেশ্য করে গান গাওয়ার সময়।

রোববার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রথম বিয়ের পর সিলেটের একটি রিসোর্টে স্ত্রীর উদ্দেশ্যে গান গাইছিলেন। সে সময় সাকালাইন শাফি নামে এক ব্যক্তি গোপনে ভিডিওটি ধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে ভিডিও মুছে ফেলার অনুরোধ জানালে ওই ব্যক্তি ভিডিও প্রকাশ না করার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

মাদানী আরও লিখেছেন, একই ব্যক্তি তার আরও একটি ব্যক্তিগত ভিডিও ধারণ করেছিলেন। সেই ঘটনার পর থেকে কষ্ট পেয়ে গত দুই বছর সিলেট অঞ্চলের কোনো জেলায় অনুষ্ঠানে অংশ নেননি বলেও উল্লেখ করেন তিনি।

ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রফিকুল ইসলাম মাদানী। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু সমালোচক তাকে হেয় করার উদ্দেশ্যে বিষয়টি নিয়ে প্রচার চালাচ্ছেন।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, অতীতে তাকে দীর্ঘ সময় আটক রাখা হয়েছিল এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। তবে এসব ঘটনায় তিনি ভীত বা দুর্বল হননি বলে মন্তব্য করেন।

তিনি জানান, নিজের আদর্শ ও বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চান। মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সত্যের পক্ষে কথা বলাই তার লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়