Homeএই মুহুর্তেকাপ্তাইয়ে নৌবাহিনীর বাসের সঙ্গে সৌদিয়া পরিবহনের সংঘর্ষ, সব যাত্রীর প্রাণ রক্ষা

কাপ্তাইয়ে নৌবাহিনীর বাসের সঙ্গে সৌদিয়া পরিবহনের সংঘর্ষ, সব যাত্রীর প্রাণ রক্ষা

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙামাটির কাপ্তাইয়ে নৌবাহিনীর একটি গাড়ির সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুটি বাসের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় কাপ্তাই পুরান থানার সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে শহীদ মোয়াজ্জম নৌঘাঁটি থেকে আসা রাঙ্গুনিয়া লিচুবাগানগামী নৌবাহিনীর বাসের সংঘর্ষ হয়। এতে দুটি বাসের কিছু অংশের ক্ষতি হয়। তবে কোনো হতাহতের ঘটেনি বলে জানান সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ।

তিনি বলেন, দুই দিক থেকে আসা দুটি বাসের গতি কম ছিল। খুব কাছাকাছি চলে আসার সময় নৌবাহিনীর বাসটি হার্ড ব্রেক করে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় দুটি বাসের চাকা পিছলে যায়। এ সময় নৌবাহিনীর বাসটির পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনে অংশে ধাক্কা লাগে। এতে দুটি বাসের কিছু অংশের ক্ষতি হয়। দুটি বাসে চারজন যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এ ঘটনায় সৌদিয়া পরিবহন বাসটির সামনে অংশের সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় অভিযোগ করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়