Thursday, July 16, 2026
spot_img
Homeএই মুহুর্তেতৃতীয় বিশ্বকাপ ফাইনালে মেসি, এই রেকর্ড আছে আর কার?

তৃতীয় বিশ্বকাপ ফাইনালে মেসি, এই রেকর্ড আছে আর কার?

প্রাইম ভিশন ডেস্ক »

রূপকথার গল্প রচনা করে ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। গত এক যুগে এটি তাদের তৃতীয় ফাইনাল। আর এতেই নতুন এক ইতিহাস গড়ার অপেক্ষায় লিওনেল মেসি। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আগামী রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে নামলেই মেসি অনন্য এক কীর্তি গড়বেন, যা আছে মাত্র একজনের। এই অনন্য কীর্তি আছে শুধুই ব্রাজিল কিংবদন্তি কাফুর।

মেসির প্রথম ফাইনাল ছিল ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। ওইবার অন্তিম মুহূর্তে তার স্বপ্ন ভেঙে দেয় জার্মানি। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে তার দল হেরে যায়। একটুর জন্য হাতছাড়া হয় অধরা ট্রফি।

২০২২ সালে কাতারে অন্য সতীর্থদের নিয়ে বিশ্বকাপ জয়ের মিশনে নামেন মেসি। সৌদি আরবের কাছে হার দিয়ে ওই আসর শুরু করলেও একে একে সব বাধা পেরিয়ে ট্রফিও জেতেন মেসি। ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় ফাইনালে ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সোনালি ট্রফি ওঠে মেসির হাতে।

৩৯ বছর বয়সী মেসি এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন। এবারের বিশ্বকাপেও মেসি আছেন অবিশ্বাস্য ফর্মে। সেমিতে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দুই অ্যাসিস্ট করে বড় ভূমিকা রাখেন তিনি। ফাইনালে মাঠে নামলে মেসি ব্রাজিলিয়ান কাফুর সঙ্গে একটি রেকর্ডে ভাগ বসাবেন।

কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুলব্যাক কাফু ১৯৯৪ সালে শিরোপা জয়ের পথে প্রথম ফাইনাল খেলেন। সেবার ব্রাজিল পেনাল্টিতে ইতালিকে হারায়। তবে মেসি কাফুর একটি রেকর্ডে ভাগ বসাতে পারছেন না। ব্রাজিলিয়ান সাবেক তারকা টানা তিনটি ফাইনালে খেলেছেন, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে। নিজের দ্বিতীয় ফাইনালে জিততে না পারলেও বাকি দুটিতে শিরোপা জিতেছেন তিনি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়