Thursday, July 16, 2026
spot_img
Homeএই মুহুর্তেআর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উত্তরা ৩নং সেক্টর জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।

আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩নং সেক্টরে জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়