সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সাম্প্রতিক ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স যো দ্ধা দের এই সংকটকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
চট্টগ্রাম-৫ আসনের সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকগণ এই ভিসা সংকট সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন এবং এর একটি দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, প্রবাসী ভাই-বোনদের ভিসা-সংক্রান্ত জটিলতা শুধু তাঁদের ব্যক্তিগত সংকট নয়, এটি আমাদের সবার উদ্বেগের বিষয়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের অক্লান্ত রেমিট্যান্স যো দ্ধা দের ত্যা গ, শ্রম ও অবদান অনন্য এবং জাতি এই অবদান কখনোই ভুলতে পারে না।
প্রবাসীদের স্বার্থ সুরক্ষাকে রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তাঁদের যেকোনো সমস্যার সমাধানে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
সংকট কাটার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, সরকারের চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে খুব শিগগিরই এই ভিসা জটিলতার একটি ইতিবাচক সমাধান আসবে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা আবারও স্বস্তি, সম্মান ও আত্মবিশ্বাসের সঙ্গে তাঁদের কর্মজীবন অব্যাহত রাখতে পারবেন।


