চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনে গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম ও চলমান প্রকল্পের অগ্রগতির খতিয়ান দিয়েছেন।
কর্মপরিকল্পনার আওতায় গৃহীত সকল কার্যক্রম ধাপে ধাপে সমন্বিত ডাটাবেজে সংরক্ষণ ও আপডেট করা হবে, যাতে জনগণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রকল্পসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে শতভাগ স্বয়ংক্রিয় ভূমিসেবা অ্যাপ চালু করা হয়েছে। জনগণ ভূমি মন্ত্রণালয়ের সকল ভূমিসেবা পেতে পারেন ভূমি অ্যাপ ব্যবহার করতে পারছেন।
ভূমি অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে-ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারির ফি জমা, খতিয়ান সংগ্রহ, ডিসিআর প্রতিলিপি সংগ্রহ, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ, খতিয়ান অনুসন্ধান ও যাচাই, কিউআর কোডের মাধ্যমে খতিয়ান যাচাই, ভূমি অফিসের ঠিকানা জানা, কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর দেখা, মিউটেশন সংক্রান্ত তথ্য জানা, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্য দেখা, দাবিনামা ও ডিসিআর যাচাই, ঘরে বসে ভূমি তথ্য যাচাই, অভিযোগ ও তথ্যসেবা গ্রহণ, ১৬১২২ কল সেন্টারের মাধ্যমে সহায়তা গ্রহণ।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রচেষ্টায় হাটহাজারী-রাঙামাটি মহাসড়ক এখন সৌরবিদ্যুৎচালিত স্মার্ট স্ট্রিট লাইটের আলোয় আরও নিরাপদ, আধুনিক ও দৃষ্টিনন্দন হয়েছে।
পরিবেশবান্ধব এই প্রযুক্তির ব্যবহার যেমন বিদ্যুৎ সাশ্রয় করছে, তেমনি আলোকিত করেছে গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে। হাটহাজারী পৌরসভাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও সেবামুখী করতে ধারাবাহিকভাবে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
ব্যাংক বুথ, দ্রুত অভিযোগ নিষ্পত্তি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সহজ সেবাপ্রাপ্তির মাধ্যমে পৌরসেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করা হচ্ছে। নাগরিকদের সময় ও ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে এমপির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভার ওয়ার্ড, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, উপজেলা ও পৌরসভা প্রশাসনের মাধ্যমে ৩ লাখ ৬২ হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে।
চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় ঔষধ, শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে, যাতে দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় এবং বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা, বায়েজিদে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান, গড়দুয়ারা ৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। প্রতিমন্ত্রীর ব্যবস্থাপনায় আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ে হতদরিদ্র অসহায় পরিবারের নিকট আর্থিক উপহার প্রদান করা হয়েছে।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের তৎপরতায় ইতিমধ্যে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ৩০০ ফুট ড্রেন পরিষ্কারের কাজ, মেখল ৪ নম্বর ওয়ার্ডে আমান ফকির বাড়ির সড়ক সংস্কার কাজ, চিকনদন্ডী ২ নম্বর ওয়ার্ডে শুক্কুর মোহাম্মদ চৌধুরী সড়ক সংস্কার কাজ, ২ নম্বর ধলই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দৌলত গোমস্তার বাড়ির সংযোগ সড়কে আর সি সি ঢালাই, ধলই ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী মিস্ত্রি বাড়ির সংযোগ সড়কে আরসিসি ঢালাই, মফজ্জল হাজির বাড়ি সংযোগ সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দবির উদ্দিন মুন্সী সড়ক পাকাকরণ, ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আলম ফকিরের বাড়ির সড়ক সংস্কার, ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ৬ নম্বর ওয়ার্ড কাসেম ফকিরের বাড়ির সড়কের সংস্কার কাজ, বহদ্দার পুরাতন বাড়ি সড়ক উন্নয়ন কাজ, মির্জাপুর ২ নম্বর ওয়ার্ড মোশাররফ আলী সড়কে ১৭০ ফুট আরসিসি ঢালাই, ৫ নম্বর ওয়ার্ড ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা মিনা গাজীর বাড়ি সড়ক এর ১২০ ফুট আর সি সি ঢালাই, ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চারিয়া সিকদার পাড়া নুর হোসেন মিস্ত্রী বাড়ি সড়ক পাকাকরণ, চিকনদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মুনাফ কাজীর বাড়ি সড়ক উন্নয়ন, ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চারিয়া কাজী পাড়া মাওলানা হাবিবুল্লাহ্ (রহ.) জামে মসজিদের উত্তর মূল সড়কের আর সিসি ঢালাই, ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্স আলী টেন্ডল বাড়ির কবরস্থান সংলগ্ন পুকুর পাড়ে ওয়াল নির্মাণ, মির্জাপুর ইউনিয়নের ৮ ওয়ার্ড চারিয়া হাবিবিয়া জামে মসজিদ সংযোগ সড়ক সংস্কার কাজ, ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তালুকদার পাড়া কেরামত আলী সড়ক পাকাকরণ, মেখল এলাকার মুফতি ফয়জুল্লাহ্ সড়কের সংস্কার কাজ, ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিল সারাং সড়ক পাকাকরণ, ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহমদ মিয়া কোম্পানি সড়ক পাকাকরণ, গুমানমর্দন ২ নম্বর ওয়ার্ড মনোহুর আলী চৌধুরী বাড়ি ও আবদুল মালেক চৌধুরী সড়কের কাজ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে নিপবন শিশু বিদ্যালয় থেকে জামতল সড়কের সংস্কার কার্যক্রম চলছে। দীর্ঘ ২ যুগ পর ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গুলগুল আম গাছতল (পশ্চিম কুয়াইশ) ২০০ ফুট রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
উত্তর মাদার্শা ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড আংশিকে বাড়িঘোনা মায়ারাম সড়কর ৬৬৫ মিটার ইউনিক ব্লকের কাজ, মেখল ১ নাম্বার ওয়ার্ড জাফরাবাদ নুর আলী মাতব্বর সড়কের কাজ, ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাদার্শা ডাক্তার মোহছেন সড়ক এর আরসিসি ঢালাই, মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাজিম উদ্দিন সড়ক সংরক্ষণ কাজ, ফতেহপুর ৯ নম্বর ওয়ার্ড দবির উদ্দীন মুন্সির বাড়ির সড়ক আরসিসি ঢালাই, ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের মায়ারাম সড়কের একাংশ আরসিসি ঢালাই, ২ নম্বর ধলই, ৫ নম্বর ওয়ার্ড, আশরাফ আলী চৌধুরী রোডে কালভার্ট নির্মাণ, উত্তর মাদার্শা ঈদগাহ সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজের গর্ত মেরামত, মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আনু মেম্বার বাড়ির সড়কের ২২০ ফিট কাজ সম্পন্ন হয়েছে।
৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রজব আলী সড়কে বক্স কালভার্ট নির্মাণ, ১৯ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়ীঘোনা ৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক সড়ক ও নজুমিয়া সারাং সড়ক, ৭ নম্বর ওয়ার্ডের রমজান আলী সুফি মসজিদের ঘাট ওয়াল কাজ সম্পন্ন হয়েছে।
দক্ষিণ পূর্ব দেওয়ান নগর মিঠাছড়ারকূলে হাজি আব্দুল মজিদ সড়কের আরসিসি কাজ, সোনামিয়া সড়কের আরসিসি কাজ, মুকুল আংকেলের বাড়ি সড়কের আরসিসি কাজ, জাকির আংকেলের বাড়ির জাকের সড়কের আরসিসি কাজ, আব্দুল মজিদ সড়কের ৩টি ক্রসিং কালভার্ট নির্মাণ, আব্দুল মজিদ সড়কের ১টি ব্রিজ নির্মাণ ও লাইটিং কাজ, হাফেজ জিন্নাহ্ সড়ক ১ ও ২ নম্বর এর ৩৩০ ফুট আরসিসি কাজ, হাফেজ জিন্নাহ্ জামে মসজিদের সামনের উঠান উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
মির্জাপুর ইউনিয়নের চারিয়া বিলে কৃষকদের সেচ প্রকল্প পাইপলাইন নির্মাণকাজ, ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাথুয়া গ্রামে আসাদ আলী রোড থেকে নেয়ামত আলী রোড পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম, পশ্চিম চারিয়া কাজী পাড়া সন্দ্বীপ কলোনি অন্তর্গত আনিস খাল সংলগ্ন রাস্তা মেরামত, মেখল ইউনিয়ন এর হারিয়াননালা খাল খনন কর্মসূচি, হাটহাজারীর জলাবদ্ধতা নিরসনে বউ বাজার থেকে দশতলা পর্যন্ত নালা পরিষ্কার কার্যক্রম, ফটিকা কামাল পাড়া থেকে সেন বাড়ি হয়ে দশতলার পেছনে নালা পরিষ্কার ও খাল খনন কার্যক্রম, মেখল ৫ নম্বর ওয়ার্ড ফতেহ আলী কাঞ্চন বাড়ির সড়ক মেরামত, চৌধুরীহাট জিসি টু মদুনাঘাট (দাতারাম চৌধুরী সড়ক) সংস্কার কাজ ও অন্যান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ইজিপিপি প্রকল্পের আওতায় সুন্দরী ছড়া পুনঃখনন প্রকল্প উদ্বোধন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে-গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেলাল চৌধুরী পাড়া এম কে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আবদুল গফুর তালুকদার বাড়ি জামে মসজিদে। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়ক মেরামত কাজের।
উদ্বোধন করা হয়েছে হাটহাজারী পৌরসভার হাফেজ জিন্নাহ (রহ.) সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন প্রকল্পের কাজ, সোনামিয়া সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন প্রকল্প, আব্দুল মজিদ সড়কে আর সি সি দ্বারা উন্নয়ন ও স্মার্ট এলইডি সড়ক বাতি স্থাপন, উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল, পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কে সড়ক বাতি স্থাপন, কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং, ধলই ইউনিয়নের ভবানী বাড়ির সড়কে কাটাখালী খালের ওপর ৬ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্প, হযরত শাহ মনোহর সড়কে প্যারালাল খালের ওপর ৬ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্প, ফরহাদাবাদ ইউনিয়নের আনামিয়া বাড়ির সড়কে পদুয়া ছড়ার ৫ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ প্রকল্প, ছোট কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় সড়ক ও সবুজ টিলা সড়কের এইচবিবিকরণ প্রকল্প, পৌরসভার হাশেম কর্নেল সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন প্রকল্প, আজিমপাড়া সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন প্রকল্প, শীলছড়ি সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন ও স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্প, সরকারহাট আরএইচডি গুমানমর্দ্দন সড়ক, রাজা মিয়া চৌধুরী সড়ক সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আনন্দ বাজার ব্রিজ হতে দক্ষিণ দিকে সিসি ব্লক ও এইচবিবি নির্মাণকাজ।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে আসামবস্তি এলাকায় বৃহৎ শ্মশান ঘাটে মৃতদেহ সৎকারের জন্য গভীর নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। রাজস্থলীর দুর্গম কুক্যাছড়ি খিয়াং পাড়ার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার সংলগ্ন মির্জাপুর মৌজার সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন আনুমানিক ১ কোটি টাকা বাজারমূল্যের ৩ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আল মুহসিনাত বালিকা হিফজখানার ছাত্রীদের গরম ও লোডশেডিংয়ের কষ্ট লাঘবে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। খন্দকিয়া বাজার সংলগ্ন কুলগাঁও এলাকায় পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করা, ঈদুল আযহায় ফতেয়াবাদ স্কুল সংলগ্ন এলাকায় গরু বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ, হালদা নদী উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৭৫ মৎস্যজীবী পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ, হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, ঈদ উপলক্ষে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ, ঈদ শেষে শহরমুখী অতিরিক্ত যাত্রীদের চাপ নিরসনের উদ্যোগ, সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তী আনুমানিক ১ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, কাটিরহাট ধলুইপুল এলাকায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযানের নির্দেশ, চারিয়া কাজী পাড়া হাবিবীয়া নূরানি তালীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, দুর্ঘটনা এড়াতে ডিভাইডারের খালি অংশ বন্ধ করা, ফতেয়াবাদ শৈলবালা চসিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি পুনরুদ্ধার, হাটহাজারী ভাঞ্জন ব্রীজ সংলগ্ন এলাকায় আনুমানিক ২ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, ভাঞ্জন খাল পুনঃখনন কর্মসূচি, হাটহাজারী-বায়েজিদে জ্বালানি তেল মজুদ ও চোরাচালন রোধে মোবাইল কোর্ট ও ট্যাগ অফিসার নিয়োগ, মেখল ইউনিয়নের জামাল সারাং বাড়ি সড়কের সংস্কার কাজ, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা, শিক্ষার বিকাশে গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, আইনশৃঙ্খলা স্থিতিশীলতার জন্য সন্ত্রাস ও অস্ত্রবিরোধী অভিযান, ফতেপুর ২ নম্বর ওয়ার্ড জোবরা সংযোগ রাস্তা মেরামতের কাজ, দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা, হাটহাজারী-বায়েজিদের আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্যোগ, ফতেপুর ৩ নম্বর ওয়ার্ড ফকির বাড়ি সংলগ্ন রাস্তা সংস্কার, চবি ক্যাম্পানে মসজিদ সংস্কার, মিঠা ছড়া খাল পুনঃখনন, হাটহাজারী বাস স্ট্যান্ড সংস্কার, ফতেয়াবাদ থেকে উত্তর মাদার্শার রাস্তা মেরামতের কাজ, মির্জাপুর হাজী ইউসুফ সড়কের সংস্কার কাজ, মেখল চাঁদ গাজী সড়কের সংস্কার কাজ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কর্মপরিকল্পনার অংশ হিসেবে জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চলমান যেসব কাজ
হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ৮ নম্বর ওয়ার্ড মোশারফ আলী টেন্ডলের বাড়ি সড়কের কাজ, ২ ও ৩ নম্বর ধলই ইউনিয়নের হযরত গোলাপ শাহ মসজিদ সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ, চিকনদন্ডী ৫ নম্বর ওয়ার্ড নগেন্দ্র মাস্টার বাড়ির সড়ক উন্নয়ন, মায়ারাম সড়ক উন্নয়ন, ৭ নম্বর ওয়ার্ড উত্তর মাদার্শা নবী চৌধুরী বাড়ি সড়ক উন্নয়ন, ১৪ নম্বর শিকারপুর ৩ নম্বর ওয়ার্ড এ কে সিদ্দীকি প্রাইমারি স্কুল এবং সাজেদা আইডিয়াল স্কুলের রাস্তা ঢালাই, ৩ নম্বর ওয়ার্ড শিকারপুর উমাচরণ পেশকার সড়ক সংস্কার, মির্জাপুর ২ নম্বর ওয়ার্ড গুন্ডিশাহ মাজার গুচ্ছগ্রাম সড়ক উন্নয়ন, ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ৮ নম্বর ওয়ার্ড আবুল বশর সড়ক উন্নয়ন, ১৪ নম্বর শিকারপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড এর সাবেক রফিক মেম্বার রোড ঢালাইয়ের কাজ, মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালভার্ট নির্মাণ, ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ নগর পাহাড়ের রাস্তা ঢালাই, ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাদার্শা ব্যারিস্টার সানাউল্লাহ সড়কের কাজ, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর, মীরেরহাট এলাকার আল-হুদা মহিলা মাদ্রাসা সংযোগ সড়ক, কানু তালুকদার বাড়ি ও বড়ুয়া পাড়া রাস্তা সংস্কার, ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের পাশে এক্কুইল্লে পুকুর পাড় থেকে খালেক এর হাট রাস্তা মেরামতের কাজ, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বেচা গাজি বাড়ি সড়ক এর আরসিসি ঢালাই এর কাজ চলছে। ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাদার্শা ইউনিয়ন এর সৈয়দ মুসলিমউদ্দিন সড়কের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২ নম্বর ধলই ৬ নম্বর ওয়ার্ডে হালদা নদীর পাড়ে ব্লক স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আব্বাছিয়ারপুল ব্রিজের কাজ, মির্জাপুর ইউনিয়নে চারিয়া ছরার ওপর কৃষকদের পারাপারের জন্য স্মল স্ট্রাকচারের ফুট ব্রীজ নির্মাণ,৭ নম্বর ওয়ার্ড এর চারিয়া লোকনাথ পাড়া রোডে কালভার্ট নির্মাণ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এর খাল খনন কর্মসূচি, মাদার্শা ইউনিয়নের দরফ চৌধুরী-রানু রাজার বাড়ি সড়কের কাজ সড়ক সংস্কার কাজ, ফতেয়াবাদ-মাদার্শা রোডের কাজ, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্দরীছড়া খাল খনন, পশ্চিম দেওয়ান নগর সন্দীপ পাড়া উকিল বাড়ির কালভার্ট ও রাস্তার কাজ চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম-৫ আসনের প্রতিটি উদ্যোগ ও কাজের অগ্রগতি নিয়মিতভাবে সবার জন্য আপডেট রাখা হচ্ছে। জনগণের আস্থা, জবাবদিহিতা ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিটি ধাপ। জনগণের আস্থা ও অধিকার নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের অঙ্গীকার।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি শুধু তাঁদের ব্যক্তিগত সংকট নয়-এটি আমাদের সবার বিষয়। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি, আমাদের অক্লান্ত রেমিটেন্স যোদ্ধাদের অবদান জাতি কখনোই ভুলতে পারে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন এবং এই সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে কূটনৈতিক পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


