Homeএই মুহুর্তেআমিরুল হকের যে প্রস্তাবে খুশি হলেন অর্থমন্ত্রী

আমিরুল হকের যে প্রস্তাবে খুশি হলেন অর্থমন্ত্রী

 

বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন অনুষ্ঠানের হাজারো ছবির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ জায়গা করে নিয়েছে একটি ছবি। দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের তিন সুপারস্টার এক ফ্রেমে বন্দী সেই ছবিতে।

তিনজনই হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক।

মধ্যমণি হয়ে আছেন দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের  (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাঁরা তিনজন একান্তে কথা বলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আমরা আসলে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি। কীভাবে বৃহত্তর চট্টগ্রামকে দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে লজিস্টিকস হাব করা যায় সেই বিষয়ে কথা বলছিলাম।

 

সিইআইজেডের মূল অনুষ্ঠানে বক্তব্যেও আমি বলেছি, চট্টগ্রাম থেকে যদি আমরা নদীপথে ঢাকার দিকে যেতে থাকি তাহলে দুইপাশে প্রচুর শিল্পকারখানা দেখতে পাই। পাশাপাশি সন্দ্বীপ, হাতিয়া, সুবর্ণচর থেকে ভোলা পর্যন্ত নদীর দুই পাশে আরও অনেক শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে।

দেশের প্রথম ও প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর থেকেই কুনমিং-সেভেন সিস্টার পর্যন্ত সেবা দেওয়া সম্ভব। মূলত বৃহত্তর চট্টগ্রামকে বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল ও রিজিওনাল হাব তৈরির কথাই বলেছি অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী বলেছেন, তিনি ডিরেগুলেশনসহ সর্বাত্মক চেষ্টা করবেন। উনি আমাদের প্রস্তাবে খুব খুশি হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়