Homeএই মুহুর্তেদেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

প্রাইম ভিশন ডেস্ক

দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেছেন, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। কিন্তু তার সেই অধিকার তো আছে।

‘এলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের অথরিটি দিয়েছে, আমরা সে অথরিটি এক্সারসাইজ করব’, যোগ করেন আইনমন্ত্রী।

পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা কীভাবে আসবেন জানতে চাইলে তিনি আরও বলেছেন, উনি কীভাবে আসবেন এটা ওনার সমস্যা। এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আইনের প্রয়োগটা করব। দ্যাটস সিম্পল এজ ইট ইজ।

রাষ্ট্রপতি নির্বাচনে অধিবেশনের বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, ২টি টাইম ম্যাচ করছে সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয় ডাকতে পারে।’

তিনি জানিয়েছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার।’

‘সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়’, যোগ করেন মন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়