Homeএই মুহুর্তেরোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উদ্ধার করা হয় মরদেহটি।

নিহত ব্যক্তির নাম রুবেল হোসেন (৩১)। তিনি ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন।

পুলিশ ক্যাম্পের সদস্যদের বরাতে সিরাজ আমিন জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকালের রোলকলের সময় রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। রুবেলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি মো. শরীফ ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমের জানালা দিয়ে ভেতরে তাকান তিনি। এ সময় এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।স্টিলের দরজা কেটে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তার ভাষ্য, স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার কারণ নিয়ে নিশ্চিত হতে হলে আইনগত তদন্তের প্রয়োজন রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেছেন, ‘প্রাথমিকভাবে অসুস্থতাজনিত মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা, ময়নাতদন্ত ও আইনগত তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়