Homeএই মুহুর্তেপ্রতিমন্ত্রী মীর হেলালের উদ্যোগ, চবির পাঁচ নারী হল পেল পাঁচ ডিপ...

প্রতিমন্ত্রী মীর হেলালের উদ্যোগ, চবির পাঁচ নারী হল পেল পাঁচ ডিপ ফ্রিজ

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায়। ইতোমধ্যে ডিপ ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।

জানা গেছে, নারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে অবহিত করেন। ছাত্রী হলগুলোর অসুবিধার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পাঁচটি উন্নতমানের ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।’

মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভাইয়ের সহযোগিতায় এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫টি নারী হলে ৫টি ফ্রিজ পৌঁছে দেওয়া হয়েছে।

ফ্রিজগুলো যে ৫ টি হল পেয়েছে।
১. দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল
২.বিজয় চব্বিশ হল
৩.প্রীতিলতা হল
৪.নওয়াব ফয়জুননেছা হল
৫.শামসুন্নাহার হলে প্রদান করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই প্রয়োজন পূরণে সহযোগিতা করার জন্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়