শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআবারও চালু হলো বাংলাদেশ-ভারত বাস চলাচল

আবারও চালু হলো বাংলাদেশ-ভারত বাস চলাচল

প্রাইম ভিশন ডেস্ক »

প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাসসেবা চালু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) রাজধানীর কমলাপুর ডিপো থেকে আজ সকাল সাড়ে ৭টার দিকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, দুটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। মোট ২২ জন যাত্রী নিয়ে প্রথম বাসটি ছেড়ে গেছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, প্রথমে ঢাকা-কলকাতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো চলবে। বিআরটিসির তত্ত্বাবধানে এসব রুটে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহণ।

স্বাভাবিক সময়ে বাংলাদেশ-ভারতের পাঁচটি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত। এগুলো হলো- ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চে বাংলাদেশ-ভারত বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। চলতি বছরের মার্চ মাসে এ বাসসেবা আবারও চালু করার পরিকল্পনা নেওয়া হলেও ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়