Friday, July 10, 2026
spot_img
Homeএই মুহুর্তে৪ বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টি

৪ বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টি

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হবে। তবে চার বিভাগে (চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর) অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার; যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সন্ধীপে ২৩৯ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুন্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়