শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন লাগবে

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন লাগবে

প্রাইম ভিশন ডেস্ক »

এখন থেকে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হলে অবশ্যই সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব খুলতেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে যদি ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ অথবা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চান, তবে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক হিসেবে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র, করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র বা উপ-কর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্র লাগবে।

আয়কর আদায় বাড়াতে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বেশকিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এগুলোর অনেক ক্ষেত্রে আগে শুধুমাত্র কর শনাক্তকরণ নম্বর (টিআইএন সনদ) জমা দিলেই হতো। এখন থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়