Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তে১২ সিটি কর্পোরেশনে শিশুদের প্রথম টিকা পাবে

১২ সিটি কর্পোরেশনে শিশুদের প্রথম টিকা পাবে

প্রাইম ভিশন ডেস্ক »

করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম দিকে দেশের ১২টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে আমরা পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। এরপর ২৫ আগস্ট থেকে পুরোদমে সারাদেশে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।

মহাপরিচালক বলেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে। টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। এরপর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।

তিনি আরো বলেন, শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারাদেশে প্রস্তুত রয়েছে। পর্যায়ক্রমে তা সারাদেশের জেলা-উপজেলা পর্যায়েও শুরু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়