Homeলাইফস্টাইলরুই মাছের দারুণ রেসিপি

রুই মাছের দারুণ রেসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা। এই রুই মাছের রেজালা খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রুই মাছের রেজালা তৈরির রেসিপিটি-

উপকরণ: রুই মাছ চার টুকরা, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা আধ কাপ, আদা বাটা দুই চা চামচ, লবঙ্গ ছয়টি, দারচিনি এক চা চামচ, তেজপাতা দুইটি, কাঁচা মরিচ আটটি, গোলমরিচ এক চা চামচ, পেঁয়াজকুচি এক কাপ, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, জায়ফল ও জয়িত্রীর গুঁড়া দুই চা চামচ।

প্রণালী: মাছের টুকরোগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে টক দই, আদা, রসুন ও পেঁয়াজ বাটা এবং মাছের টুকরোগুলো একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন।

কিছুক্ষণ পর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো ভেজে তুলে রাখুন। মাছ ভাজার তেলেই পেঁয়াজকুচি, কাঁচা মরিচ এবং বাকি মশলা দিয়ে কষাতে থাকুন। সামান্য চিনি দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প পানি দিয়ে নাড়াচাড়া করতে করতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঝোল শুকিয়ে এলে নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে রুই মাছের রেজালা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়