Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেডিপ্লোমা কোর্স নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ডিপ্লোমা কোর্স নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক। যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) রাজধানীতে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছে শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশের সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে।

মন্ত্রী বলেন, এ কোর্স তিন বছরের হলে এর মানেরও উন্নতি হবে। বিশ্বের অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে তিন বছরের। সেখানে ডিপ্লোমা কোর্স ৪ বছরের কোনও মানে নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়