প্রাইম ভিশন ডেস্ক »
কাতার বিশ্বকাপে ম্যাচ টিকিট ও হসপিটালিটি প্যাকেজের অগ্রিম বুকিং শুরু হয়েছে। তবে নভেম্বরে শুরু হতে যাওয়া আসরটিতে দেশের তালিকায় ইসরায়েলের কোনো নাম নেই। তার বদলে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ নামটি দেখাচ্ছে। এমন খবর জানিয়েছে আরব নিউজ।
ফলে ইসরায়েলের ফুটবল সমর্থকরা দোহায় এসে টুর্নামেন্ট উপভোগ করতে নিজ দেশের পরিবর্তে ফিলিস্তিনের নাম দিতে হবে।
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় বিশ্বকাপে এশিয়া ও ওশানিয়া অঞ্চলে ম্যাচের হসপিটালিটি ব্যবস্থার এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রথমে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ উল্লেখ করলেও পরে এটি সংশোধন করে ‘ফিলিস্তিন’ করা হয়েছে।
এদিকে এমন ঘটনার পর চারিদিকে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আরব মুসলিম ফুটবল সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটিকে সাধুবাদ জানিয়েছেন। তারা নিরীহ ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বতরা সঠিক জবাব হিসেবে বলছেন।


