Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেযে কারণে আলোচনায় বুবলী/ সঙ্গে আছেন শাকিব খানও

যে কারণে আলোচনায় বুবলী/ সঙ্গে আছেন শাকিব খানও

প্রাইম ভিশন ডেস্ক »

চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ার শুরু হয় শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবির মাধ্যমে। তখন থেকেই দেশের শীর্ষ এই নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন এই নায়িকার। পরে সেটা শাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনে আলোচনা পায়।

মঙ্গলবার সে গুঞ্জনে যেনো আরো উস্কে দিলেন এই নায়িকা। ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এলেন। যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। সেই ছবি নিয়ে দিনভর চর্চা শুরু হয় মিডিয়া পাড়ায়। সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেন এই নায়িকা।

সাংবাদিকদের বললেন, কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি।

বিষয়টি নিয়ে আপাতত খোলাস করে কিছু না বললেও পরে বিস্তারিত বলবেন বলে জানিয়ে বললেন, কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল—মা হয়েছেন অভিনেত্রী।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।

শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়