Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাআইআইইউসিতে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

আইআইইউসিতে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

প্রাইম ভিশন ডেস্ক »

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফ্যাকাল্টি অব শারিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের তত্ত্বাবধানে সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ (সোমবার), শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এম. পি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রাস্টের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজীজ আল-মুসলিহ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ কলেজ অব ইসলামিক স্টাডিজ এর ডীন ও আস-সালাম ইন্সটিটিউট এর পরিচালক বিশ্ববিখ্যাত স্কলার ড. আকরাম নদভী।

আইআইইউসির ট্রাস্টের জেনারেল অ্যাসেম্বলির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজীজ আল-মুসলিহ আরবি ভাষায় “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক বিষয়সমূহের সাথে যেভাবে সমন্বয় করবে” শিরোনামে আলোচনা করেন।

যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ কলেজ অব ইসলামিক স্টাডিজ এর ডীন ও আস-সালাম ইনিস্টিউট এর পরিচালক বিশ্বখ্যাত স্কলার ড. আকরাম নদভী সেমিনারে আরবি ভাষায় “হাদিসের বিশ্বস্ত বর্ণনাকারীগণ এবং হাদিসকে বিশুদ্ধ সাব্যস্ত করার ক্ষেত্রে তাঁদের পদ্ধতি” বিষয়ের ওপর আলোচনা করেন।
সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হক নাদভী এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ এর নবনিযুক্ত মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, নদওয়াতুল উলামার শিক্ষক খলীল হাসানী, ঝাড়খন্ড মাদ্রাসার মহাপরিচালক আফতাবুল আলম নদভী, জনাব উবায়দুল কাদের নদভী।

এছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মাদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষি নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দীন হাফিজ, শরিয়া ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. শাকের আলম শওক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাম আ ফ ম আখতারুজ্জামান।
সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কোর’আনিক সাইয়েন্স এন্ড ইসলামিক স্টাডিস, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিস, এ্যারাবিক ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার বিভাগসমুহের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং চট্টগ্রামের বিভিন্ন কওমী মাদ্রাসার সম্মানিত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়