Homeমুল পাতাহাটহাজারীতে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ/ ৪ ফার্মেসিকে জরিমানা

হাটহাজারীতে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ/ ৪ ফার্মেসিকে জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর বিভিন্ন ফার্মেসীতে মানসম্মত ওষুধ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত রয়েছে। আজ ৩১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ফতেহাবাদ এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন।

দুয়েকটি ছাড়া অধিকাংশ ফার্মেসিতে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়া অনিবন্ধিত ইনসুলিন ও বিক্রয় অযোগ্য ওষৃধ সংরক্ষণ করতে দেখা যায় অনেক ফার্মেসিকে। বিভিন্ন অভিযোগে ৪ ফার্মেসিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসি’কে ৫০০০, মোজাম্মেল মেডিক্যাল হল’কে ২৫,০০০, লাকী মেডিক্যাল হল’কে ১০,০০০ ও মাদার্শা ফার্মেসি’কে ২০,০০০ টাকা জরিমানা করে তা ডিসিআর মূলে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ সাখাওয়াত হোসেন রাজু। এসআই প্রদীপ চন্দ্র দে’র নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়