সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাউপস্থাপিকা ভাইরাল হতে সাব্বিরকে পুঁজি করল: জয়

উপস্থাপিকা ভাইরাল হতে সাব্বিরকে পুঁজি করল: জয়

প্রাইম ভিশন ডেস্ক »

সম্প্রতি অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে মন্তব্য করে বিপাকে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।

তার সেই মন্তব্যের ভিডিও নেট মাধ্যমে ভাইরাল। অনেকেই এ নিয়ে পক্ষে-বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন।

অবশ্য বিষয়টি উসকে দিয়েছেন উপস্থাপিকা ইসরাত পায়েলই। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি দাবি করছেন, সাব্বিরের সেই মন্তব্য আপত্তিকর। তিনি বুলিংয়ের শিকার। এই ঘটনায় মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন পায়েল।

অন্যদিকে অভিযুক্ত মীর সাব্বিরের দাবি, উপস্থাপিকা তাকে বরিশালের আঞ্চলিকতায় সংলাপ বলতে বলেছিলেন। তিনিও মজার ছলে বরিশালের টোনে ওই কথাটা বলেছিলেন। এটি সিরিয়াস কিছু নয়।

বুধবার বিকেলে মীর সাব্বির তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টির বিস্তারিত ব্যাখাও দেন।

এমন পরিস্থিতিতে মীর সাব্বিরের পক্ষ নিলেন দেশের আরেক আলোচিত অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

তার দাবি, উপস্থাপিকা ভাইরাল হতে মীর সাব্বিরকে পুঁজি করেছে।

উপস্থাপিকার নাম মুখে না নিয়ে জয় বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে এবং কিছুটা দাবি খাটিয়ে অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে কিছুটা মজা করার জন্য দাঁড় করালেন উপস্থাপিকা। বরিশালের ভাষায় মীর সাব্বির মজাও করলেন। তারপর সব শেষ। সবাই আনন্দ পেয়ে ঘরে গেল। উপস্থাপিকা বা কোনো মাধ্যম এই অনুষ্ঠান থেকে একটি ভাইরাল টপিক বানানোর জন্য মীর সাব্বিরের মজাটাকে পুঁজি করল। সারাদিন মীর সাব্বিরকে নিয়ে ট্রল। উপস্থাপিকা মীর সাব্বিরের বিরুদ্ধে কিছুটা অশালীনভাবেই বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েই যাচ্ছেন।’

পায়েলকে উদ্দেশ্য করে জয় বলেন, ‘আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয় আপনি আমার কাছে আসেন। এই বিষয়ে মীর সাব্বির আপনাকে অনেক দূর নিতে পারবে না। মাত্র দুই তিন দিন। আমার অনুষ্ঠান আপনাকে এক বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে। নারীর পোশাক এবং নারীকে সম্মান করা এই বিষয়ে মীর সাব্বিরসহ আমাদের জেনারেশনের সকল অভিনেতার সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। মীর সাব্বিরকে নিয়ে ট্রল করেন অসুবিধা নাই। ভুলেও তাকে অসম্মান করার চেষ্টা কইরেন না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়