Homeমুল পাতাশুক্রবার আসছে ‘কাগজ’

শুক্রবার আসছে ‘কাগজ’

প্রাইম ভিশন ডেস্ক »

লেখক জীবনের আড়ালের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা ‘কাগজ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। আর বিশেষ চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মীকে। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাচ্ছে।

নির্মাতা বলেন, ‘এটি দেখার পর মানুষ হতাশ হবে না। আমার বিশ্বাস, “কাগজ” সিনেমাটি দেখে দর্শক তৃপ্তি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বের হবে।’

চিত্রনায়ক ইমন বলেন, ‘অনেকদিন পর আরও একটি গল্প নির্ভর সিনেমায় কাজ করলাম। এতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। এমন অভিনয় করেছি, যা দর্শক আগে দেখেনি। সবাইকে আহ্বান করব, সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’

এর আগে গত ১৩ ডিসেম্বর ‘কাগজ’র ট্রেইলার প্রকাশ হয় ইউটিউবে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ট্রেইলারে লেখকের ‘রহস্যময়’ জীবনের আঁচ পাওয়া যায়।

সিনেমাটি নিয়ে মম বলেন, ‘এটি আমার তৃতীয় সিনেমা। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটি গতানুগতিক আর ১০টা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা। আর যেই থ্রিলার ঘরনার কাজ আমরা তুলে ধরতে চেয়েছি, তা দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে আশা করি।’

‘কাগজ’ মুক্তির আগেই কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ব্যাঙ্গালোর প্যানোরমা চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার জিতেছে। নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য এবং প্রযোজনা করছেন।

রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমাতে আরও অভিনয় করেছেন- শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। এতে গান রয়েছে তিনটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্ণিয়া, মীর মাসুম ও ওয়ারফেজ’র পলাশ নূর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়