Homeমুল পাতাস্মার্ট সিটিজেন তৈরিতে গণমাধ্যমকে চালকের ভূমিকা নিতে হবে

স্মার্ট সিটিজেন তৈরিতে গণমাধ্যমকে চালকের ভূমিকা নিতে হবে

প্রাইম ভিশন ডেস্ক »

তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের মূল কথা হচ্ছে সব ক্ষেত্রে অটোমেশন। মানুষ ব্যস্ততার জন্য যা করতে পারে না, তা-ই যন্ত্রের সাহায্যে দুর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে অথবা প্রোগ্রাম সেট করে দেয়ার মাধ্যমে সুচারুরুপে সম্পন্ন করাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের গোড়ার কথা। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের যাপিত জীবনকে অনেক সহজ করে দেবে। তবে এর সুফল পেতে হলে আমাদেরকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ ও বিশেষজ্ঞ হতে হবে।

সচিব আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘চতুর্থ শিল্প বিপ্লব : সম্ভাবনা ও চ্যালেঞ্জ-বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যসচিব বলেন, সরকার যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিল তখন তা অনেকে বুঝতে পারেনি। প্রত্যন্ত অঞ্চলের একজন বৃদ্ধা মা’কে প্রবাসী ছেলের সাথে ঘরে বসে সরাসরি কথা বলিয়ে দেওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, এভাবেই কষ্ট করে তখন ডিজিটাল বাংলাদেশ ধারণা সর্বক্ষেত্রে বোঝানো ও জনপ্রিয় করতে হয়েছিল। আশার কথা হলো-তখনও গণমাধ্যম নতুন এ ধারণাটি প্রচার করে এর সপক্ষে ব্যাপক জনমত তৈরি করেছিলো। বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব ধারণাটিও তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমকে সক্রিয় অংশ গ্রহণ করতে হবে। এর বিস্তারিত তুলে ধরে নতুন এ ধারণাটি মানুষকে বোঝাতে হবে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় যেসব উপাদান ভূমিকা রাখবে তার অন্যতম হলো স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন তৈরিতে গণমাধ্যমকে অতীতের মতো চালকের ভূমিকা নিতে হবে।

তথ্যসচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে মানুষের সমস্যা অটোমেটিক চিহ্নিত হয়ে তা সে উপায়েই সমাধান হবে। রোবোটিক বা সেন্সর সেটিংস এর মাধ্যমে মানুষের সব কাজ হবে। ফলে ইকোনমি সেইভ হবে, সময় বাঁচবে, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাইরে থেকেও মনিটরিং কার্যক্রম জোরদার করা যাবে। তিনি বলেন, যন্ত্র এগিয়ে এলে মানুষ বেকার হয়ে পড়বে-এমন ভাবার কোন কারন নেই, কেননা ১০ লক্ষ লোক বেকার হলে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। তখন মানুষ নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আয় করবে। গ্রেডভিত্তিক আয়ের সুযোগ আর থাকবে না। চতুর্থ শিল্প বিপ্লবের এ ধারণাটি নিজ দায়িত্বে প্রচারের জন্য তিনি গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। সেমিনারের বিভিন্ন সেশনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার প্রমূখ।

সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমসমূহের প্রতিনিধিগণ সেমিনারে অংশ গ্রহণ করেন। সেমিনারের বিভিন্ন সেশনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় বিষয়ে অংশগ্রহনকারীগণ সুপারিশ তুলে ধরেন।

এর আগে তথ্যসচিব বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। তিনি এ কেন্দ্রে একটি গাছের চারা রোপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক সৈয়দ সাইফুর রহমান, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ, বিডা’র উপ-পরিচালক ফাতিমা সুলতানা, সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরী, আমদানি ও রপ্তানী নিয়ন্ত্রক দপ্তরের নির্বাহী অফিসার সৌরভ হাসান প্রমূখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়