Homeমুল পাতাপাঠান’র নতুন গান

পাঠান’র নতুন গান

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আসন্ন সিনেমা ‘পাঠান’। এ সিনেমার ‘বেশরম রং’ গানটি নিয়ে বেশ কদিন ধরেই চলছে বিতর্কের ঝড়। ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। শুধু তাই নয়, সিনেমাটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাকও।

কিন্তু এসব বির্তককে পাত্তা না দিয়ে এবার মুক্তি পেলো সিনেমাটির দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তি পায় গানটি।

গানটির প্রসঙ্গে সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, ‘ঝুমে জো পাঠান’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটি মূলত শাহরুখকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। তবে গানটিতে দীপিকার দেখা মিলবে বলেও জানিয়েছে নির্মাতা।

পরিচালক আরও জানান, বিশাল ও শেখরের কম্পোজ করা সুরে একটি আধুনিক ফিউশন কাওয়ালি হতে যাচ্ছে ‘ঝুমে জো পাঠান’ গানটি। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে ‘পাঠান’ টিম।

এর আগে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশের মাধ্যমে প্রচারণা শুরু করেছে ‘পাঠান’ টিম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খান-দীপিকা ছাড়াও সিনেমাটিতে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়