প্রাইম ভিশন ডেস্ক »
পৌষের শেষভাগ, শীতের তীব্রতা খানিকটা বেড়েছে। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের যত্ন নেয়ার ব্যাপারে সবাই সজাগ। ঠিক তেমনটা হয়তো নজর দিচ্ছি না জ্যেষ্ঠ সদস্যের প্রতি। তবে এখন সময় এসেছে তাদের প্রতিও নজর বোলানোর। যেহেতু ঠাণ্ডার প্রকোপ বাড়া মানেই প্রবীণের নানা রকম শারীরিক সমস্যা বেড়ে যাওয়া। শ্বাসকষ্ট, সর্দি-কাশি ছাড়াও নানা রকম ব্যথা তো রয়েছেই। তাই জেনে নিন প্রবীণের যত্নে কিছু বিষয়-
শীতকালে পানি পান করা হয় অনেক কম। তাই শরীর পানিশূন্য হয়ে পড়ে। ডিহাইড্রেশন বয়া পানিশূন্যতা এড়াতে সারা দিন প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পানি পান করার ক্ষেত্রে কুসুম গরম পানি পান করাই ভালো।
এ সময় বয়স্কদের খাদ্য তালিকায় ভিটামিন-ডি, ভিটামিন-বি 12, ভিটামিন-সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার, ওমেগা ৩ফ্যাটি অ্যাসিড গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দুধ, লেবু, কমলা, আখরোট, চিয়া বীজ ইত্যাদিতে ভরপুর রয়েছে এ উপাদানগুলো।
এ মৌসুমে প্রচুর পরিমাণে তাজা ফলমূল, শাকসবজি পাওয়া যায়। তাই যতটা সম্ভব শাকসবজি, ফলমূল খাওয়া উচিত। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং শরীরে রক্ত সঞ্চালনেও সাহায্য করে, যা ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে এবং কোলেস্টেরল কমাতে উপকারী।


